মূল কনটেন্টে যান
বাংলা চ্যাটবট

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

চ্যাটবট কী এবং এটা আমার ব্যবসায় কীভাবে কাজে লাগবে?

চ্যাটবট এমন একটি সফটওয়্যার যা আপনার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে কাস্টমারের মেসেজ ও কমেন্টের উত্তর স্বয়ংক্রিয়ভাবে দেয়। ফলে দিনরাত কাস্টমার সাপোর্ট, অর্ডার নেওয়া ও লিড সংগ্রহ করা যায়, আপনাকে বারবার নিজে উত্তর দিতে হয় না।

বাংলা চ্যাটবট কি সম্পূর্ণ বাংলায় ব্যবহার করা যায়?

হ্যাঁ। বট বাংলায় উত্তর দেয়, আপনার বানানো ফ্লো বাংলায় লেখা যায়, আর আমাদের সাপোর্টও বাংলায়।

ইনস্টাগ্রামেও কি কাজ করে?

হ্যাঁ। ফেসবুক পেজের সাথে যুক্ত ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে DM বট, কমেন্ট অটোমেশন ও পোস্টিং, সবই করা যায়।

বিকাশ দিয়ে কি পেমেন্ট করা যায়?

হ্যাঁ, বাংলাদেশের ব্যবহারকারীরা বিকাশের মাধ্যমে সাবস্ক্রিপশন পেমেন্ট করতে পারেন। কোনো আন্তর্জাতিক কার্ড লাগে না।

চ্যাটবট বানাতে কি কোডিং জানতে হয়?

না। ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ভিজ্যুয়াল ফ্লো বিল্ডার দিয়ে কোড ছাড়াই বট বানানো যায়।

ফেসবুক পেজ কীভাবে যুক্ত করব?

অ্যাকাউন্টে লগইন করে "ফেসবুক ও ইনস্টাগ্রাম" মেনুতে গিয়ে "Login with Facebook" চাপুন। যে পেজ ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেগুলো বেছে নিয়ে অনুমতি দিলেই কানেক্ট হয়ে যাবে।

ফেসবুক পেজ কি ব্যান বা রেস্ট্রিক্ট হওয়ার ঝুঁকি আছে?

বাংলা চ্যাটবট ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জার প্ল্যাটফর্ম API ব্যবহার করে, তাই নীতিমালা মেনে নিরাপদে ব্যবহার করা যায়। ফেসবুকের মেসেজিং নীতিমালা মেনে চলা গুরুত্বপূর্ণ।

শুরু করতে কতক্ষণ লাগে?

অ্যাকাউন্ট খুলে ফেসবুক পেজ কানেক্ট করে প্রথম বট চালু করতে সাধারণত কয়েক মিনিটই যথেষ্ট।

smmhasantanvir@gmail.com